সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শিল্পী আব্দুল মান্নান রানার দুই বছরের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় সঙ্গীতশিল্পী আব্দুল মান্নান রানাকে পৃথকভাবে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় দেন।

চট্টগ্রামের বাসিন্দা আব্দুল মান্নান রানা আশি ও নব্বইয়ের দশকের তারকা সঙ্গীতশিল্পী। চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে তিনি ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছিলেন। তৈরি পোশাক ব্যবসায়ী হিসেবেও তার পরিচিতি আছে।

মামলার বাদী আবদুল্লাহ আল হারুন নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মান্নান রানার ছোট ভাইয়ের স্ত্রী।

বাদীর আইনজীবী তপন কুমার দাশ জানান, ২০১৪ সালের মে মাসে আব্দুল মান্নান রানা ভগ্নিপতির কাছ থেকে প্রথম দফায় ৯৪ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা এবং দ্বিতীয় দফায় ৯৪ লাখ টাকাসহ মোট এক কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা ঋণ নেন। ওই বছরের ২৮ মে তিনি ঋণের বিপরীতে প্রাইম ব্যাংক লিমিটেডের দু’টি পৃথক চেক দেন। কিন্তু চেকগুলো সিটি ব্যাংকের জুবিলী রোড শাখায় জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখাত হয়।

২০১৪ সালের ১১ আগস্ট আবদুল্লাহ আল হারুন বাদী হয়ে আদালতে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে নিগোশিয়েবল ইন্সস্টুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেন। দুই মামলায় শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় দেন।
আদালত রায়ে আব্দুল মান্নান রানাকে পৃথকভাবে এক বছর করে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া চেকে উল্লিখিত সমপরিমাণ অর্থাৎ এক কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৮২৯ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

এছাড়া পলাতক আব্দুল মান্নান রানার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী তপন কুমার দাশ।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...