শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সাবেক মেয়র মনজুর আলমের মানবিক কার্যক্রম অব্যাহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মানব সেবার ব্রত নিয়ে সাবেক মেয়র মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানব সেবায় নিজেকে সম্পৃক্ত করেন। পরবর্তীতে তার ছেলেরা তাদের মা–বাবার নামে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে এযাবত ১০২ টি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, হেফজখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানামুখী কার্যক্রমের মধ্যে আরো রয়েছে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া, বেকারদের পুনর্বাসন করা, চক্ষুসহ নানা মুখী চিকিৎসা সেবা প্রদান, পানিয় জলের চাহিদা পুরণ, দুর্যোগ দুর্বিপাক, অগ্নিকান্ড, ভুমিকম্প ও ঘুর্ণিঝড়সহ নানা দুর্যোগে পতিত আর্তমানবতার সেবার পাশাপাশি রমজানে দু:স্থ রোজাদারদের ইফতার সেহেরী সামগ্রী ও নতুন বস্ত্র দান করে নানামুখী মানবিক সেবা কার্যক্রমে নিয়োজিত আছেন তিনি। এসবের মধ্যে নিয়মিত কিছু দান খয়রাত এবং সপ্তাহে ৩ দিন মানব কল্যাণে বেশী বেশী কাজ করেন মানবিক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সম্প্রতি তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখাশোনার জন্য মাদামবিবি যান। যাওয়ার পথে তার চোখে পড়ে প্রতিবন্ধীসহ কিছু দু:খী মানুষ। তিনি তাৎক্ষনিক অত্র এলাকার গরীব দু:খী নারী–পুরুষ ও শিশুদের হোছনে আরা মনজুর ডেইরী ফার্মে ডেকে আনেন। তিনি সকলকে ভাল–মন্দের খোঁজ খবর নেন এবং নারীদের হাতে শাড়ি, পুরুষদের লুঙ্গি এবং শিশুদের হাতে নতুন টাকা প্রদান করেন। তিনি সব সময়েই সকল বিত্তবানদের মানব কল্যানে অবদান রাখার বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...