শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিনোদন সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার হুমকি দিলেন প্রভা

- Advertisement -
Single page 1st Paragraph

সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী । অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রভা যতটা সরব, ততটা যোগাযোগ নেই বিনোদন সাংবাদিকদের সঙ্গে। মাঝে মধ্যে খবরের শিরোনাম হলেও সোশ্যাল মিডিয়ার বদৌলতে তা হয়ে থাকেন। ফের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিনোদন সাংবাদিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রভা। রোববার (২২ ফেব্রুয়ারি) এই পোস্ট করেন তিনি।

কথার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে সাদিয়া জাহান প্রভা বলেন— ‘গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।’

প্রভাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। এসব তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তা হলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’

প্রভা চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করুন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দিই শুধুমাত্র তখনই আপনারা আমার নিউজ প্রকাশ করতে পারবেন।’

পরবর্তীতে মিথ্যা খবর প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান প্রভা। তার ভাষায়— ‘দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনো আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আরো বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...