চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরকে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে ওএসডি কর্মকর্তা হিসেবে বদলির আদেশ জারি করা হলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রোববার (১৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর তা করা হবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

