মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শহীদ নূর হোসেন দিবস আজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরো বেগবান করে।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। সেই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচির রূপ লাভ করে।

স্বৈরশাসকের সব বাধাকে উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল, সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পল্টন তখন রণক্ষেত্র। এরই মধ্যে খবর আসে নূর হোসেন গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

তাদের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের সেই স্থানটি পরবর্তী সময়ে ‘শহীদ নূর হোসেন চত্বর’ হিসেবে পরিচিতি পায়।

নূর হোসেনের আত্মদানের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আরও সক্রিয় হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক ঐক্য ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর মধ্য দিয়ে দেশে স্বৈরশাসনের শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।

প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করে। তার বুকে-পিঠে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিবাদ, অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে রয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাধারণ মানুষের আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ নূর হোসেন। তার আত্মত্যাগ দেশের নতুন প্রজন্মকেও গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।

এই বিভাগের সব খবর

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা...

সর্বশেষ

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...