মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক তৈরি হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন এবং পরে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ নেতারাও তাঁদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভকারীরা লগি-বৈঠা নিয়ে মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা স্কুলের প্রধান ফটক, মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটান। বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, সোমবার রাতের এসব ঘটনায় ১৫টি ককটেল ও ৭টি মোটরসাইকেল জব্দসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় লগি-বৈঠা হাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় ৭০০-৮০০ নেতা-কর্মী। তাঁরা টোল প্লাজার সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটান এবং সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক ভাঙচুর করেন।

গুরুত্বপূর্ণ এই এলাকায় হঠাৎ এমন অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেতুর ওপরসহ আশপাশের সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে নেতা-কর্মীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে থানার ওসি এনামুল হাসান জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ফেসবুকে মঙ্গলবার দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জমায়েতের খবর পেয়ে পুলিশ নাওডোবায় অভিযান চালিয়ে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছিল। রাতের বিক্ষোভে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বক্তব্য দিতে দেখা যায়, যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...