চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে ৪দিন ব্যাপি বইমেলা। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে অন্যদের বক্তব্য রাখেন পরিষদের পরিষদের সহ-সভাপতি প্রকাশক রেহানা চৌধুরী সহ-সভাপতি শিশু সাহিত্যিক মিজানুর রহমান শামীম, প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত, ছাড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি রুহু রুহেল, অনুবাদক ফারজানুর রহমান শিমু, কবি লিপি বড়ুয়া, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, কবি বিদ্যুৎ কুমার দাস কবি, আলী প্রয়াস, প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম, কবি আলমগীর হোসাইন আবৃত্তিশিল্পী সিমলা চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা প্রকাশক আনিস সুজন, আলমগীরী ইমন ছড়াকার গোফরান উদ্দীন টিটু, জিতেন্দ্র লাল বড়ুয়া, প্রকাশক নাফিস সাদেকিন, কবি মইন ফারুক, তসলিম খা, মুক্তার হোসাইন প্রমুখ।
নৃত্যে অংশগ্রহণ করেন কাশফি আচার্য, সঙ্গীত পরিবেশন করেন জাহানারা রহমান, সোহেল, সিমলা চৌধুরী, জুয়েল, রূপ, রনী প্রমুখ।
মেলায় চট্টগ্রামের খ্যাতনামা ২০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে। তারমধ্যে স্বাধীন প্রকাশন, শৈলী প্রকাশন, রানা প্রকাশনী, শব্দশিল্প, চন্দ্রবিন্দু প্রকাশন, গাজী প্রকাশনী, রাদিয়া প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষরবৃত্ত প্রকাশন, ঝিলমিল, চন্দ্রবিন্দু, চর্চাগ্রন্থ প্রকাশ, সালফি পাবলিকেশন্স, সাহিত্য বিচিত্রা, প্রজ্ঞালোক প্রকাশনী, বাংলাদেশ বুক কো অপারেটিভ সোসাইটি।
মেলা চলবে প্রতদিনি বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। শুক্রবার ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া প্রতিদিন মেলার মুক্ত থাকবে মঞ্চে আলোচনা সভা, স্বরিচত কবিতা পাঠ, আবৃত্তি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ৪দিন ব্যাপি বইমেলার উদ্বোধন
অনলাইন ডেস্ক

