মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত রাত রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটিতে আগুন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে তিনি গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জিপটি। গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গাড়িটির আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি খাগড়াছড়ি সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এই বিভাগের সব খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, এর ফলে নিজস্ব বিদ্যুতের চাহিদা...

সর্বশেষ

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...