চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৭ জুন) সদরঘাট থানার বারেক বিল্ডিং এলাকার বাংলাবাজার জাহাজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, ওটি পলিকন পার্লস জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। পরে উদ্ধার করে চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমাম হোসেন পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। ফটিকছড়ির রহমতপুর গ্রামের মো. ইউনুস ভান্ডারির ছেলে ইমাম হোসেন।

