রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’। গানটি বাজার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে ৭ নভেম্বর উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদ এলাকায় মাইকে একের পর এক দলীয় গান বাজচ্ছিলো, তবে হটাৎ শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটি বেজে ওঠে। তবে বিষয়টি বুঝতে পেরে আয়োজকেরা দ্রুত গানটি বন্ধ করে দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, “ঘটনাটির খবর পেয়ে পুলিশ গিয়ে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে গান চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চলে আসে, এটি অনিচ্ছাকৃত ছিল।”
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, ভিডিওটি তাঁদের নজরে এসেছে এবং ঘটনাটির নেপথ্যে থাকা দায়ীদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহি-জনতার এই...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে রাজপথে হাজারো জনতাকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও...

সর্বশেষ

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয়...

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব...