শনিবার, ৭ নভেম্বর ২০২৬

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটির সালিশ কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর নামে পৃথক নোটিশ জারি করে অভিনয়শিল্পী সংঘ।

চিঠিতে লেখা হয়েছে, গত ৭ জুলাই পাঠানো ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব নির্ধারিত সময়ে সংগঠনের কার্যালয়ে জমা দেওয়া হয়নি। সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়।

চিঠিতে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, “অভিনয়শিল্পী সংঘের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য একটি সার্বভৌম ও স্বাধীন সালিশ কমিটি রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই পক্ষকেই সালিশে ডাকা হয়।

“সেখানে সিদ্ধান্ত হয়েছিল, তারা দুজন ক্ষমা চেয়ে লিখিত বিবৃতি দেবেন এবং একটি ভিডিও বার্তা পাঠাবেন। তবে পরবর্তীতে কোনো পক্ষই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি।”

তিনি বলেন, চিঠি ও নোটিশ পাঠানোর পর ডাকযোগে তা ফেরত আসে। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি কার্যনির্বাহী কমিটির কাছে সদস্যপদ স্থগিতের প্রস্তাব করে। কার্যনির্বাহী পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করে।

রাশেদ মামুন অপু বলেন, “অভিনয়শিল্পী সংঘ যেকোনো মূল্যে কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখতে চায়, তাই আমাদের এই সিদ্ধান্ত।”

ঘটনার সূত্রপাত চলতি বছরের মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যে অনাকাঙ্ক্ষিত বিরোধের সূত্রপাত হয়।

সেটে দুজনের মধ্যে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে সেই সময় বিষয়টি বেশ আলোচিত ছিল।

এদিকে সদস্যপদ স্থগিতের খবর প্রকাশের পর শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী তানজিন তিশা।

২৫ মিনিটের সেই লাইভে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটের ঘটনা, অভিনয়শিল্পী সংঘের বিচারপ্রক্রিয়া ও নিজের ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

পেশাগত বিরোধ প্রকাশ্যে আনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তানজিন তিশা বলেন, “কাজের জায়গায় মতের অমিল বা ঝামেলা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সাংবাদিক ডেকে কারো ক্যারিয়ারের ক্ষতি করা হবে। মিথ্যা প্রচারণা শিল্পীদের জন্য কাজ করা কঠিন করে তোলে।”

সালিশ বৈঠকের বিষয়ে তিশা জানান, জ্যেষ্ঠ শিল্পীদের উপস্থিতিতে প্রায় পাঁচ ঘণ্টা শুনানি হয়েছিল।

তিনি বলেন, “সালিশের লিখিত সিদ্ধান্ত আমার কাছে আছে। বলা হয়েছিল, আমরা দুজনই ক্ষমা চেয়ে বিবৃতি দেব এবং ভিডিও বার্তা পাঠাব। অথৈ ভিডিও দেয়নি, আমিও কোনো কারণে দিতে পারিনি। সংগঠনের নোটিশ অমান্য করার কারণেই আমাকে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।”

তানজিন তিশার ফেসবুক লাইভ

বিভিন্ন বিতর্ক নিয়ে তানজিন তিশা লাইভে বলেন, “গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়িকাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সত্য সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।”

সদস্যপদ স্থগিতের বিষয়ে জানতে সামিয়া অথৈকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া...

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের...

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

সর্বশেষ

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব...

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...