সোমবার, ২৯ জুন ২০২৬

সিএমপির অ্যাপসেই ফিরে পেলেন হারানো ব্যাগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমের ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে

পেলেন এক ইউপি সদস্য।

রোববার (২৬ জুন) বিকালে ব্যাগটি উদ্ধার করে সন্দ্বীপ উপজেলার ইউপি সদস্য হোসনে আরা বেগমকে ফিরিয়ে দেন পাহাড়তলী থানার ওসি।

জানা যায়, হোসনে আরা বেগম তার অসুস্থ স্বামীকে নিয়ে চট্টগ্রাম শহরে এসেছিলেন। চিকিৎসা শেষে সন্দ্বীপ ফিরে যাওয়ার জন্য ফয়েজলেক থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে এ. কে. খান মোড়ে আসেন এবং ভাড়া মিটিয়ে গাড়ি বিদায় করেন। পরে মনে পড়ে তিনি গাড়িতে ট্র্যাভেল ব্যাগ ফেলে এসেছেন। যার মধ্যে দুইটি স্বর্ণের চেইনসহ মূল্যবান কাগজপত্র ও কাপড়চোপড় ছিল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষযটি তিনি থানায় জানালে তারা ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজির নাম্বার শনাক্ত করেন। পরবর্তীতে ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করে তাদের থানায় নিয়ে আসলে স্বর্ণের চেইন এবং অন্যান্য মালামালসহ ব্যাগটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। পরে বিকাল ৩টায় তার কাছে ব্যাগটি ফিরিয়ে দেয়া হয়।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...