সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ট্রেন থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

সিলেট থেকে চট্টগ্রামে আসা যাত্রীবাহী উদয়ন এক্সপ্রেস ট্রেন থেকে জুবেদ আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জুবেদ আলী পরিবারসহ সিলেট থেকে চট্টগ্রামে আসছিলেন। অসুস্থ হয়ে আসার পথে চলন্ত ট্রেনে মারা গেছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুন) ভোর ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টেশনের প্লাটফর্ম স্টেশন মাস্টার পলাশ দে বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা বলে আমরা জানতে পেরেছি। সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে লোকটি মারা যান। সাথে উনার আত্মীয়- স্বজনরাও আছেন।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলে জানানো হলে, কন্ট্রোল নির্দেশনা দেয় ট্রেন থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এতে অস্বীকৃতি জানায় তার পরিবার। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামে এসে হাসপাতালে যাবেন তারা। কিন্তু ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...