সোমবার, ২৯ জুন ২০২৬

চকবাজারে ৩ মাস পর নিখোঁজ শিশুকে উদ্ধার করল পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে দীর্ঘ ৩ মাসের খোঁজাখুঁজির পর অবশেষে নিখোঁজ শিশু সন্তান মো. খোরশেদ আলমকে(৮) ফিরিয়ে দেয়া হল।চকবাজার থানাধীন লালচাঁদ রোডের আনোয়ার কলোনির বাসিন্দা গৃহকর্মী মোর্শেদা বেগমের (৩৭) একমাত্র সন্তান শিশু খোরশেদ।

চকবাজার থানা সূত্র জানায়, শিশুপুত্র খোরশেদ আলম গত ২২ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা মোর্শেদা বেগম চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন।

ঘটনা তদন্তের দায়িত্বভার পরে থানার এসআই সামসুল ইসলামের উপর। তিনি শিশুটিকে খুঁজে বের করার জন্য দেশের প্রতিটি থানায় বেতার বার্তা প্রেরণ, বিভিন্ন স্থানে শিশুটির ছবি পোস্টারিং করার ব্যবস্থা, মাইকিংয়ের ব্যবস্থা সহ ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে গতকাল ২৫ জুন কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকা হতে শিশুটিকে খুঁজে বের করে তার মা মোর্শেদা বেগমের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...