পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে থানায় সেবা নিতে আসা নাগরিকদের মিষ্টিমুখ করিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (২৫ জুন) সিএমপির ১৬ থানা ও থানার আশেপাশের মানুষদের মধ্যে একযোগে দিনব্যাপী এই মিষ্টি বিতরণ করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) শাহাদাত হুসেন বলেন, পদ্মা সেতু বিশ্বের দরবারে বাংলাদেশের জন্য আত্মগৌরব ও অহংকারের প্রতীক। জাতির এই গৌরবময় প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরবাসীর মধ্যে মিষ্টি বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। নগরের সকল থানায় আগত সেবাপ্রার্থীদের পাশাপাশি থানা এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে একযোগে চলছে এই মিষ্টি বিতরণ কার্যক্রম।

