চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে সিলেটে বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় আন্দরকিল্লাস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, মোঃ হাুরুন নেভী, যুগ্ন সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া, সম্পাদন্ডলীর সদস্য নাজের ফারুকী, মোঃ ইব্রাহীম চৌধুরী, আবদুল মোনাফ, আসিফ ইকবাল, হারাধন দাশ গুপ্ত, তাহেজুল ইসলাম, হরিপদ চৌধুরী বাবুল, শামসুল আলম, এম,এ, সবুর,মোঃ সেলিম, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি, আলী আহমদ, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, বোয়ালখালী উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, বাঁশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াছ, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদা নুর হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের এড.সাইফুন নাহার খালেদ, রেজিয়া সুলতানা প্রমুখ।
দোয়া ও মুনাজাত করছেন সৈয়দ নুুরুল আবছার।

