সোমবার, ২৯ জুন ২০২৬

পদ্মা সেতু দেশের অর্থনীতির জন্য অনেক বড় অর্জন : আলী আব্বাস

- Advertisement -
Single page 1st Paragraph

পদ্মা সেতু দেশের অর্থনীতির জন্য অনেক বড় অর্জন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও আপোষহীন মনোভাবের কারণে আজকে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের এ কথা বলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

শনিবার (২৫ জুন) দুপুরে পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, সিইউজের সাবেক সহ সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজে’র সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ এবং প্রবীণ সাংবাদিক মাখন লাল সরকার।

এসময় আলহাজ্ব আলী আব্বাস বলেছেন, অনেক ষড়যন্ত্র চড়াই উতরাই পেরিয়ে নিজস্ব অর্থে এত বড় স্থাপনা নির্মাণ পৃথিবীর বুকে অতুলনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘজীবন কামনা করি। তিনি দেশের এই অগ্রযাত্রায় অংশীদার হওয়ায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম স্টেডিয়াম জামে মসজিদের খাদেম হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদীন।

এ সময় প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, জেডএম এনায়েতউল্লাহ, সাইফুদ্দিন মো. খালেদ, নির্মল চন্দ্র দাশ, সান্টু কুমার দাশ, আফজাল রহিম সিদ্দিকী, দেবপ্রসাদ দাস দেবু, ই পারভেজ ফারুকী, আবু জাফর মোহাম্মদ হায়দার, যীশু রায় চৌধুরী, রনজিত কুমার দে, সিরাজুল করিম মানিক, জামালুদ্দীন ইউছুফ, তপন দাশ বর্মন, মাহবুব উর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ ফারুক, সুভাষ কারণ, মুস্তফা নঈম, আল রাহমান, মুজাহিদুল ইসলাম, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, নুরউদ্দিন আহমদ, গোলাম মর্তুজা আলী, এনামুল হক, মোহাম্মদ মহিউদ্দিন, রাজেশ চক্রবর্তী প্রমুখ।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...