সোমবার, ২৯ জুন ২০২৬

চসিকের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (২৪ জুন) রাতে বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুজ্জামান হেলালী (৪৬) বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বি ব্লক ১ নম্বর রোডের সাত্তার ম্যানশনের মো. আব্দুস সাত্তারের ছেলে। জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেলালী।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক আফতাব হোসেন গণমাধ্যমকে জানান, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন শামসুজ্জামান হেলালী। ২০১৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...