চট্টগ্রাম এর সীতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতদের পরিবারকে সহায়তার জন্য আজ সন্দ্ব্যা ৭টায় চট্টগ্রাম এর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর হাতে নগদ অর্থ তুলে দেন বৃহত্তর ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশন এর সহ সভাপতি শাহজাহান মোর্শেদ সিদ্দিকী।
এসময় উপস্হিত ছিলেন, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিশিষ্ট সমাজসেবক হুমায়ন মোর্শেদ সিদ্দিকী শাকিল,সাবেক ছাত্রনেতা শফিউল আলম জনি,কোতোয়ালী থানা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ সম্পাদক অন্জন দাশ।
জেলা প্রশাসক মমিনুর রহমান এসময় বলেন, প্রবাসীরা সবসময় দেশে যেকোন দূর্যোগ,বিপদ আপদে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।প্রবাসী ভাইদের এ আর্থিক সহযোগীতা অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হবে।
তিনি আরো বলেন, সিলেটের সুনামগঞ্জে বন্যাদূর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

