চট্টগ্রামর সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হওয়া ডিপোর আইসিটি সুপারভাইজার বাঁশখালী উপজেলার আবদুস সোবহানের মেয়ে ফাইজাকে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি উপহার দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে হাসপতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের অফিসে ফাইজার মায়ের হাতে এই নগদ অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন ইসলাম শিমুল, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিনহাজ আরমান লিখন, চমেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাদী হাসান, ছাত্রলীগ নেতা আসেফ-বিন-তাকী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের এজিএস এমএ কাইয়ুম ইমনসহ চমেক ছাত্রলীগ ও ছাত্রসংসদের নেতৃবৃন্দ।

