শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে পাহাড়ি ঢলের পানিতে ২ যুবকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটিতে পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে নেমে দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মাচালং মন্দিরপাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) ও রূপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রীবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।

বুধবার (২২ জুন) বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছিল তারা। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় সুকর চাকমা ও চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

জেবি

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...