রবিবার, ৮ নভেম্বর ২০২৬

জবানবন্দি নিতে প্রতিবন্ধীর কাছে এসিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কাট্টলীর ভূমি অফিসে এক প্রতিবন্ধী সেবা নিতে আসেন। এমন খবর শুনে তার কাছেই ছুটে আসেন সহকারী কমিশনার (ভূমি)। এমন আচরণে মুগ্ধ হয়েছেন ওই প্রতিবন্ধী।

বুধবার (২২ জুন) দুপুরে প্রতিবন্ধী এক সেবাপ্রার্থী জবানবন্দি দিতে এসেছেন। ভূমি অফিসের লোকেরা তাকে ধরাধরি করে ওপরে নিয়ে যাচ্ছিলেন জবানবন্দি দিতে। খবর পেয়ে নিজ কক্ষ ছেড়ে কার্যালয়ের নিচ তলায় চলে আসেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)মো. উমর ফারুক। সেখানেই তিনি জবানবন্দি গ্রহণ করেন। ফলে ওই প্রতিবন্ধীকে আর ওপরের তলায় উঠতে হয়নি।

জানা গেছে, প্রতিবন্ধী ব্যক্তি তার স্ত্রীকে হেবা দলিলমূলে সম্পত্তি হস্তান্তর করলে স্ত্রী নিজ নামে খতিয়ান সৃজন করতে চান। এতে প্রতিবন্ধীর আপন ভাই আপত্তি দাখিল করেন। সহকারী কমিশনার (ভূমি) আপত্তি নামঞ্জুর করে নামজারি সৃজনের আদেশ দেন। তবে আপত্তিকারীকে সহঅবস্থানের পরামর্শ এবং প্রতিবন্ধীর স্ত্রীর কাছ থেকে পৃথক মুচলেকা নেওয়ার নির্দেশনা দেন।

প্রতিবন্ধীর সঙ্গে আসা উপস্থিত মানুষ ও অন্যান্য শুনানিতে আসা সেবা প্রার্থীরা সহকারী কমিশনার (ভূমি)’র এহেন কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, ভূমি বিরোধ নিস্পত্তিতে সকল সহকারী কমিশনার (ভূমি) এরূপ দৃষ্টি পোষণ করলে অচিরেই ভূমি ব্যবস্থাপনায় দুর্নাম লাঘব হবে।

এসময় প্রতিবন্ধী বলেন, আমার সঙ্গে সম্মানজনক আচরণ করা হয়েছে, তাই এসি ল্যান্ডের জন্য দোয়া করছি। তাঁর আচরণে আমি খুব খুশি হয়েছি।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ এ স্লোগান সামনে রেখেই আমি চাই সকল সেবাপ্রার্থী আমার কাছে আসুক। প্রতিবন্ধী যিনি এসেছেন, তার কাজ করে দিতে পেরে নিজেরই ভালো লাগছে।

জেবি

এই বিভাগের সব খবর

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা। সিপাহি-জনতার এই...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত এক কর্মসূচির মাইকে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর...

সর্বশেষ

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

৭ নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএনপির মাইকে হটাৎ বেজে উঠল ‘শেখ হাসিনাকে নিয়ে গান’

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে...

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয়...

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...