সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে পানি জমার কারণ খুঁজতে ৪ সদস্যের কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

কয়েকদিনের টানা ভারি বর্ষণে নগরীতে কোথাও হাঁটু পরিমাণ আবার কোথাও কোমর পরিমাণ বৃষ্টি আর উজানের পানিতে চট্টগ্রাম নগরী নিমজ্জিত ছিল। দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীর। এই জলাববদ্ধতার কারণ অনুসন্ধানে এবার চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে চসিক-সিডিএ সমন্বয় সভায়।

বুধবার (২২ জুন) চসিক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সদস্যসচিব করা হয়েছে চসিক প্রকৌশলী রফিকুল ইসলামকে। এছাড়া সদস্য হিসেবে থাকবেন জলবাদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও চসিক কাউন্সিল মোবারক আলী।

সভা শেষে মেয়র রেজাউল করিম বলেন, গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ৭ দিনের মধ্যে পুরো এলাকা পরিদর্শন করে কী সমস্যা তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে। একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হবে। তবে এখন যে সমস্যা তৈরি হয়েছে তা থেকে নগরবাসীকে মুক্তি দিতেই এ কমিটি গঠন করেছি।

প্রকল্প ব্যবস্থাপনায় সিডিএ থেকে ১০০ কোটি চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে চসিক মেয়র বলেন, ১০০ কোটি ১০ কোটি কোনো বিষয় না। এখানে ব্যাপার হলো মানুষের ভোগান্তিটা চরমে পৌঁছেছে। এই বর্ষার মধ্যে মানুষ যাতে কষ্ট না পায় সেই চেষ্টা করছি।

প্রকল্পের পুরো অর্থ হাতে না পাওয়া নিয়ে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যতটুকু কাজ করেছি তার এখনো বিল দেওয়া হয়নি। আমরা ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছি। শিগগিরই আমরা তা করে ফেলবো।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মো. শাহ আলী, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএ প্রধান প্রকৌশলী হাসান বিন শামস প্রমুখ।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...