সোমবার, ২৯ জুন ২০২৬

আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভামঞ্চ নির্মাণকাজ পরিদর্শনে মাহতাব-নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন পুরাতন রেলওয়ে স্টেশন জন-সমাবেশস্থলের ব্যবস্থাপনা কার্যক্রম এবং নির্মাণাধীন সমাবেশ মঞ্চ পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণকল্পে বুধবার (২২ জুন) দুপুরে নির্মাণাধীন সমাবেশ মঞ্চ পরিদর্শন করেন।এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ৩টায় স্টেশন রোডের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে জন-সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশস্থলের শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, উৎসব মুখরিত পরিবেশে এই আয়োজন সম্পন্ন করা প্রত্যেক নেতাকর্মীদের আবশ্যিক নৈতিক কর্তব্য। সমাবেশে যারা যোগদান করবেন তারা যেন সমাবেশ শেষ হওয়ার আগে সমাবেশস্থল ত্যাগ না করেন, সে ব্যাপারে ওয়ার্ড পর্যায়ে নেতাদের সজাগ থাকতে হবে। নগরের ১৫টি থানা ৪৩টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন সম্বলিত হয়ে বাদ্য-বাজনা সহ মিছিলসহকারে সমাবেশস্থলে যোগদানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি সমাবেশস্থলের শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সমাবেশস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বেলাল আহমেদ ও গিয়াস উদ্দিন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...