সোমবার, ২৯ জুন ২০২৬

ওয়াসার ২৪ স্থাপনা থেকে পানির নমুনা পরীক্ষা শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

২৪টি স্থাপনা থেকে চট্টগ্রাম ওয়াসার পানির নমুনা সংগ্রহ গ্রহণ করছে এ সংক্রান্ত সরকারের একটি বিশেষজ্ঞ কমিটি। হাইকোর্টের নির্দেশনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি এ কার্যক্রম চালাচ্ছেন। ইতোমধ্যে কমিটি চট্টগ্রাম ওয়াসার ১২টি স্পট থেকে পানির নমুনা গ্রহণ করেছে। অবশিষ্ট আরো ১২টি পানির নমুনা শীঘ্রই সংগ্রহ করবেন কমিটির সদস্যরা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি চিঠির প্রেক্ষিতে গত ৯ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। হাইকোর্টের নির্দেশনায় ওই সভায় চার সদস্যের ‘চট্টগ্রাম ওয়াসার পানি নমুনা পরীক্ষা সংক্রান্ত কমিটি’ গঠন করা হয়।

বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ওই কমিটির অন্য তিন সদস্য হলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. জোবাইদুল আলম, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ চট্টগ্রামের ড. দীপংকর চক্রবর্তী এবং পরিবেশ অধিদপ্তর (গবেষণাগার) চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুল হাসান। কমিটির সভায় চট্টগ্রাম ওয়াসার ২৪টি স্পট থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্পটগুলো হচ্ছে-চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-১ ও ২ (রাঙ্গুনিয়া), শেখ রাসেল পানি শোধনাগার (মদুনাঘাট), মোহরা পানি শোধনাগার, ওয়াসার কালুরঘাট আয়রণ রিমুভ্যাল বুস্টিং স্টেশন, ওয়াসার ৫টি পানির রিজার্ভার যথাক্রমে নাসিরাবাদ ১ ও ২, লাভলেন গভীর নলকূপ, বাটালিহিল রিজার্ভার, হালিশহর এলিভেটেড ট্যাংক, ১০টি পানি বিতরণ পয়েন্ট যথাক্রমে, পতেঙ্গা বুস্টার স্টেশন, ডিটি রোড বুস্টার স্টেশন, হালিশহর বি ব্লক, হালিশহর ঈদগা কাঁচা বাজার, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, জামালখান, চান্দগাঁও আবাসিক, চকবাজার পারসিভিল হিল, মুরাদপুর মোহাম্মদপুর আবাসিক এলাকা, বাকলিয়া কেবি আমান আলী রোড, গ্রাহক পর্যায়ে ৪টি পয়েন্ট যথাক্রমে, বড়পুল হালিশহর জি ব্লক, মেহেদীবাগ আমীরবাগ আবাসিক এলাকা, প্যারেড কর্নার সিরাজউদ্দৌল্লাহ রোড ও খাজা রোড বাদামতল এলাকা।

ওয়াসার পানি নমুনা পরীক্ষা সংক্রান্ত কমিটি ইতোমধ্যে ১২টি স্পট থেকে গত ১৩ জুন ও ১৫ জুন পানি নমুনা সংগ্রহ করেছে। তবে বৃষ্টির কারণে অবশিষ্ট নমুনা সংগ্রহে বিলম্ব হয়। বৃষ্টি কমে গেলে অপর ১২টি স্পট থেকে নমুনা সংগ্রহ করবে গঠিত কমিটি।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, সরকারের ওয়াসার পানি নমুনা পরীক্ষা সংক্রান্ত কমিটির কাজে ওয়াসা সহযোগিতা দিয়ে যাচ্ছে। কমিটি যেসব স্পট থেকে ওয়াসার পানি সংগ্রহ করতে চাচ্ছে ওয়াসা ওইসব এলাকা তাদের দেখিয়ে দিচ্ছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...