সোমবার, ২৯ জুন ২০২৬

হালিশহরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হালিশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে হামকা গ্রুপের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩টি ছুরি, ১টি সিএনজি ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- হামকা গ্রুপের লিডার হোসেন আবুল হাশেম, নিজামুদ্দিন ওরফে হামকা নিজাম, জাকির হোসেন ও আনোয়ার হোসেন।

মঙ্গলবার (২১ জুন ) রাতে উত্তর হালিশহরের টোল রোড ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে হালিশহরের টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মূলত সিএনজি, অটোরিকশা চালানোর আড়ালে তারা ডাকাতি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। ঘটনাস্থলে তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের ৮-১০ জন পালিয়ে যায়।

তাদের কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি টিপ ছুরি, ২টি কাঠের বাটযুক্ত ধারালো ছুরি, নগদ ৩ হাজার টাকা, পাঁচশত রিয়াল মূল্যমানের ২টি সৌদি মুদ্রা এবং একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্রসহ প্রায় ৪৫টি মামলা রয়েছে বলে জানান ওসি জহির উদ্দিন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...