মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অভিনেত্রী রাশমিরেখার সুইসাইড নোটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের ওডিশার জনপ্রিয় টিভি অভিনেত্রী রাশমিরেখা ওঝার (২৩) সুইসাইড নোটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা এই অভিনেত্রীর মরদেহ।

ওডিশার ডিসিপি পিটিআইকে জানান,পুলিশ আপাতত রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে—আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।ওই ভাড়া বাড়িতে তারা একসঙ্গে থাকতেন। এ বিষয়ে রাশমিরেখার বাবা বলেন, শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই।

রাশমিরেখার রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ-ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। এর মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওডিশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’-তে অভিনয়ের সুবাদে রাতারাতি লাইমলাইটে চলে আসেন এই অভিনেত্র।

জেবি

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...