রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে অস্কারজয়ী পল হ্যাগিস গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

যৌন নিপীড়নের অভিযোগে অস্কারজয়ী পরিচালক ও চিত্রনাট্যকার পল হ্যাগিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুন) দক্ষিণ ইতালির অস্তুনি থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অসম্মতি’ জানানোর পরও এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পল। ওই নারীর শারীরিক ও মানসিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তাকে গত শুক্রবার ভোরে পাপোলা ক্যাসেল এয়ারপোর্টে রেখে যান তিনি। এ অবস্থায় ওই নারীকে দেখে এগিয়ে যান বিমানবন্দরকর্মী ও পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং পুরো ঘটনা পুলিশকে জানান ওই নারী।

৬৯ বছর বয়েসী পলের আইনজীবী প্রিয়া চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন—পল সম্পূর্ণ নির্দোষ। কর্তৃপক্ষ সহযোগিতা করলে সত্যটা দ্রুত সামনে আসবে।

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের হ্যালি ব্রেস্ট নামে এক নারী জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনে পলের বিরুদ্ধে মামলা করেছিলেন। যদিও পল দাবি করেছিলেন, হ্যালির সম্মতিতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

চলচ্চিত্র নির্মাণ করে নজর কেড়েছেন পল হ্যাগিস। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘ক্র্যাশ’ সিনেমার জন্য অস্কার পুরস্কার জিতে নেন তিনি। রোমান্টিক ঘরানার ‘থার্ড পার্সন’ সিনেমার পরিচালকও পল।

জেবি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...