চট্টগ্রামের কাতালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জে খান হাউসের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন- জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহমেদের ছেলে গাড়ি চালক মো. হোসেন (৩৮) ও খাগড়াছড়ির রামগড় থানার গজলতলা এলাকার মৃত আবদুর রউফের ছেলে বাড়ির কেয়ারটেকার আবু তাহের (৬৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার হোসেনও বিদ্যুৎতায়িত হন। ‘পরে স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে কেয়ারটেকার আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর ভবনটির নিচ তলার বাসিন্দাদের দ্বিতীয় তলায় পাঠিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
ইমা

