বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চমেক হাসপাতালকে দালালচক্র মুক্ত করার ঘোষণা মেয়রের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে দালালচক্র মুক্ত ও পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এ লক্ষ্যে হাসপাতালজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) চমেক হাসপাতালে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ, অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ন্ত্রণ এবং দালালচক্র নির্মূলে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মেয়র হাসপাতাল এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং প্রতিটি দোকানে ডাস্টবিন রাখার পাশাপাশি সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা দেন। একইসঙ্গে হাসপাতাল এলাকার নালা-নর্দমায় মশার লার্ভা নিধনে ওষুধ ছিটানো হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মানবিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতেই হবে। দীর্ঘদিনের অরাজকতা ও অনিয়মের অবসান ঘটিয়ে জনগণের জন্য একটি সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে দীর্ঘদিনের অভিযোগের প্রসঙ্গ তুলে মেয়র বলেন, অতীতে রোগীদের কাছ থেকে আট থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এ ধরনের নৈরাজ্য বন্ধে নির্দিষ্ট ভাড়ার তালিকা বাস্তবায়ন করা হবে।

হাসপাতাল এলাকায় অবৈধ দখল ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ওয়ালি বেগ খাঁ মসজিদ থেকে মেডিকেল স্টাফ কোয়ার্টার পর্যন্ত পুরো ফুটপাতকে নিরাপদ ও নির্বিঘ্ন পথচারী জোন হিসেবে গড়ে তোলা হবে। সেখানে কোনো ধরনের ভাসমান ব্যবসায়ী, ফল বা ডাব বিক্রেতা এবং ট্রলি ব্যবসা করতে পারবে না। এলাকাটি সৌন্দর্যবর্ধনের আওতায় এনে সবুজায়ন ও গ্রাফিতির মাধ্যমে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করা হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের ২০ জন পরিচ্ছন্নতাকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানান মেয়র। এছাড়া হাসপাতালের পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চসিক ও হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর  উদ্যোগ নিয়েছে সরকার।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. মো. সফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ...

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা...

সর্বশেষ

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায়...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. মো. সফিকুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জ...

বাঁশখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ

হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত...

কক্সবাজারের বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

কক্সবাজার সদরের টেকপাড়ায় ঘরে ঢুকে সানজিদা আক্তার (রেশমি) নামে...

হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আটজনের...