শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের আরও জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ান-এর প্রতি আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফলভাবে ফেরত পাঠাতে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া উচিত।’ দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে আসাদ আলম সিয়াম অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক বহুপাক্ষিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের স্থায়িত্বকে এই অঞ্চলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়ে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আসিয়ান আঞ্চলিক ফোরাম হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আসিয়ান সদস্য রাষ্ট্র ও তাদের সংলাপ অংশীদাররা একত্রিত হয়।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...