বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিন ১০০ রোগীকে ডায়ালাইসিস সেবা দেয়া হয় চট্টগ্রাম কিডনি হাসপাতালে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম কিডনি হাসপাতালে অচিরে কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া এই হাসপাতালে চট্টগ্রাম অঞ্চলের কিডনি রোগীদের মানসম্মত সেবা দেওয়াসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়। গত শনিবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডা.মঈনুল ইসলাম মাহমুদ।

সভায় বক্তারা বলেন, কিডনি একটি জটিল ও ব্যয়বহুল রোগ। এই রোগকে মোকাবেলা করতে হলে অনেক অর্থের প্রয়োজন। অসচ্ছল রোগীদের ক্ষেত্রে ব্যয়বহুল রোগ মোকাবেলা করা অত্যন্ত দুরূহ। চট্টগ্রাম কিডনি হাসপাতাল হচ্ছে জনগণের টাকায় জনগণের হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসারত অসচ্ছল রোগীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানানো হয় সভার পক্ষ থেকে।

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ–সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহ–সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, যুগ্ম– সাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আহমদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু, প্রফেসর ডা. সানাউল্লাহ শেলী, প্রফেসর ডা. একে আজাদ, চৌধুরী ফরিদ উদ্দিন, হাফেজ সালামাত উল্লাহ ও জাবিনা চৌধুরী, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফাউন্ডেশনের সহ–সভাপতি প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, নির্বাহী সদস্য প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস। আরো উপস্থিত ছিলেন যুগ্ম– সাধারণ সম্পাদক রিজোয়ান শাহেদী, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. এম এ কাশেম, নির্বাহী সদস্য কর্নেল (অব.) মো. ইকবাল, ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান ও শাহ আলম বাবুল প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম কিডনি হাসপাতালে বর্তমানে ৪০টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা কার্যক্রম পরিচালনা করছে, প্রতিদিন ১০০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। তিন শিফটে সপ্তাহে সাত দিন বিরতিহীনভাবে ডায়ালাইসিস সেবা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আর্থিক অসচ্ছল রোগীরা যাকাত তহবিলের ভর্তুকির মাধ্যমে ৯০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। সরকারের সহায়তা ও জনসাধারণের আর্থিক সহযোগিতার মাধ্যমে অত্র অঞ্চলের দরিদ্র রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা চট্টগ্রাম কিডনি হাসপাতালের মূল লক্ষ্য।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...