শনিবার, ১৩ জুন ২০২৬

কর্ণফুলীতে দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াহাট জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের মৃত মো. জহিরের ছেলে সাহাবুদ্দিন (৪০)।

পুলিশ জানায়, নয়াহাট জামে মসজিদের সামনে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুইজনকে তল্লাশি করে আলমগীর ফরিদের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৪০০ পিস এবং সাহাবুদ্দিনের পরিহিত লুঙ্গির খোঁচায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে তাদের কাছ থেকে মোট ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর বর্ষপূর্তি উদযাপন হয়েছে। গতকাল সকালে উপজেলার কুমিরাস্থ আলেকদিয়া এলাকায় এ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি আজ ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১০টা ৫৩...

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে নির্মম মারধর ও চরম হেনস্তার শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান। শুক্রবার (১২ জুন)...

সর্বশেষ

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে...

বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু কানাডার

সহ-আয়োজক কানাডা শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১...

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে...

কক্সবাজারের ‍পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল...