বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে আজ আদেশ দেন।

এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলরের’ নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। সে চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিটটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। রিট করা অপর পাঁচ জন হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মিছিলকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে এ...

আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে লড়ছেন ‘কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ’র সাত জিমন্যাস্ট

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন শিপস (এসজিপি) ২০২৬’-এর ২১তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন, বান্দরবান জেলার লামা উপজেলার সাতজন জিমন্যাস্ট।...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মিছিলকারীদের সাথে...

আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে লড়ছেন ‘কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ’র সাত জিমন্যাস্ট

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ...

জিয়ার দর্শন অনুসরণেই মিলবে শ্রমজীবী মানুষের অধিকার : সাঈদ নোমান এমপি 

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম...

চট্টগ্রামের চামড়াশিল্প: ধ্বংসের দ্বারপ্রান্তে এক সময়ের সমৃদ্ধ শিল্প

চট্টগ্রামের চামড়াশিল্প বর্তমানে চরম অস্তিত্ব সংকটে ভুগছে, যা স্থানীয়...

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার...