বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদে বন্দিদের জন্য চট্টগ্রাম কারাগারে বিশেষ আয়োজন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উঁচু দেয়াল, লোহার গেট আর কঠোর নিরাপত্তার ভেতরে কারাগারে থাকা বন্দিদের কাছে ঈদের আনন্দ অনেকটাই অধরা। তবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বিশেষ খাবার পরিবেশন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎসহ বন্দিদের জন্য বাড়তি কিছু আয়োজন রেখেছে।

কারাগার সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও হাজতি মিলিয়ে প্রায় ছয় হাজার বন্দী রয়েছেন। তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, সরকারি বিধি অনুসরণ করেই বন্দিদের ঈদ আনন্দমুখর করতে চেষ্টা করা হচ্ছে।

ঈদের দিন সকালে কারাগারে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেবেন কারা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বন্দিদের জন্য আলাদা জামাত আয়োজন করা হবে।

তিনি আরও জানান, ‘ঈদের দিন সকালে বন্দিদের জন্য সেমাই ও মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ এবং পান-সুপারি। রাতের খাবারে থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। এছাড়া ঈদের পরদিন স্বজনরা চাইলে বাসায় রান্না করা খাবার বন্দিদের কাছে পৌঁছে দিতে পারবেন।

এই বিভাগের সব খবর

একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক স্থানে এনে এগিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন। দেশের মানুষের কাছে একটাই আকুতি,...

ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন

আজ চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নগরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে নগরের বিভিন্ন এলাকা...

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান আদর্শে মহিমান্বিত মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবটি আমাদের সমাজে ‘কোরবানির ঈদ’ হিসেবেও ব্যাপকভাবে পরিচিত।...

সর্বশেষ

একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি...

ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন

আজ চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমিয়তুল ফালাহ মসজিদ...

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ ও পরম উৎসর্গের মহান...

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী...

রাউজানে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

ইরান ও লেবাননে নতুন হামলা, হুমকিতে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মঙ্গলবার ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের...