বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

 আইএইচআরসিজি’র মানববন্ধনে জেনারেল সেক্রেটারি মাসুম

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্গন করে অমানাবিক কাজে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার। এ ধারাবাহিকতায় বাংলাদেশ যত নির্যাতন, জুলুম, হত্যা, গণহত্যা, শিশু ও মহিলা নির্যাতনসহ যাবতীয় অন্যায় কাজের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে আমাদের সংগঠনের অবস্থান। অতীব দুঃখের বিষয় দীর্ঘদিনের অগণতান্ত্রিক চর্চায় দেশের মানুষ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দুঃখের বিষয় গণতান্ত্রিক সরকার আসার পর একটি অশুভ মহল দেশের বর্তমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শিশু রামিসা হত্যা অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য লিপ্ত আছে। মীরপুরের রামিসা হত্যার পর পরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিকটিমের বাসায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামী গ্রেপ্তার করা। এ পর্যায়ে আসামীও গ্রেপ্তার হয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের কাজ, আসামীর বিচার কার্যক্রম সম্পন্ন করা। এ পর্যন্ত দেশের মানুষ সহ স্বোচ্ছার সংগঠনগুলো অপেক্ষা করতে হবে, এটি একটি আইনী প্রক্রিয়া। আমাদের দাবী বিচার বর্হিভুত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ার মাধ্যমি শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে।

তিনি গতকাল বিকাল ৫ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের নেতা মুহাম্মদ আব্দুর রহিম ও আওরঙ্গজেব খান সম্রাট’র পরিচালনা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. কামরুন্নাহার দস্তগীর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার শ্রীমতি মানসি দাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, জনতা ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, জনতা ক্লাব অব চট্টগ্রামের পরিচালক পারানাস কাইয়ুম, ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম’র চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেঠ, প্রেসিডেন্ট লক্ষী ধর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট আখতার বানু, ইনার হুইল ক্লাব অব সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, মনিরা দিলশাদ তানসী, তাহেরা মহররম, সানাইয়া আহমেদ, মানবাধিকার নেতা মুহাম্মদ আলাউদ্দিন হিরু প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...