বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানা ফন্ডস-এর সহায়তায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের অধীনে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো ৩ দিন ব্যাপি ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ২৫ জন যুব নারী ও পুরষ প্রতিবন্ধী ব্যক্তিরা ১৯ হতে ২১ মে ২০২৬ তারিখ থানা রিসোর্স সেন্টার, ডাবলমুড়িং চট্টগ্রামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই প্রশিক্ষণে ৮ নং শোলকবহর ওয়ার্ড, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের যুব প্রতিবন্ধী ব্যক্তিরা এবং তাদের কেয়ারগিভারগণ সাইবার নিরাপত্তা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, বিভিন্ন প্ল্যাটফর্মে অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করেন। উল্লেখ্য যে, প্রশিক্ষণে শ্রবণ প্রতিবন্ধী যুবদের ঈশারা ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিডিআরসির ফিল্ড ট্রেনার জনাব নুরুন্নাহার। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব মাছুম বিল্লাহ, সিবিআর অফিসার, ডিডিআরসি।

প্রশিক্ষণের শেষ দিন ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ এর সভাপতিতে সার্টফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিডিআরসির নির্বাহী সদস্য জনাব শাহ তামরাজ উল আলম এবং থানা রিসোর্স সেন্টারের প্রধান ইনষ্ট্রাক্টর জনাব মোঃ আব্দুল করিম।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, ডিডিআরসির ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, শাপলা যুব ক্লাব সদস্য, জবা যুব ক্লাব সদস্য, সূর্য্যমুখী জবা ক্লাব সদস্য ও কেয়ারগিভার রিসোর্স সেন্টার সদস্য যথাক্রমে জান্নাতুল ফেরদৌস আকশা, কনা চৌধুরী, জাহিদ হাসান, কাজী দোলা, রেহানা আক্তার, সাবিনা আক্তার, মুশফিকা খানম, নাহিদুল ইসলাম, নূসরাত জাহান শিমলা, হোসনা আক্তার লাভলী, আলী কাওসার চৌধুরী, রোহান ভুইঞা শামী, পায়েল দাস, ফাতেমা আক্তার মীম, অনুপ চৌধুরী, দানিশ প্রমুখ প্রতিবন্ধী যুব প্রতিনিধিবৃন্দ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...