বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে ক্লিন ও গ্রীন সিটি ক্যাম্পেইন -২০২৬ উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানা ফন্ডস-এর সহায়তায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের অধীনে আজ ক্লিন ও গ্রীন সিটি ক্যাম্পেইন -২০২৬ উচ্ছাসের সহিত উদযাপিত হয়েছে। ডিডিআরসি, সূর্যমুখী যুব ক্লাব, জবা যুব ক্লাব, শাপলা যুব ক্লাব, ডিডিআরসি ইমপ্যাক্ট গ্রুপ এবং কেয়ারগিভার রিসোর্স সেন্টার (সিআরসি) এর যৌথ অংশগ্রহণে সুনাগরিকের জন্য ক্লিন ও গ্রীন সিটি ক্যাম্পেইন ২১ মে, ২০২৬  পূর্ব টাইগারপাস স্কুল, ডাবলমুরিং চট্টগ্রামে আয়োজন করা হয়।

এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ৮ নং শোলকবহর ওয়ার্ড, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এবং ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের যুব প্রতিবন্ধী ব্যক্তিরা এবং তাদের কেয়ারগিভারগণ। অনুষ্ঠানে যুব প্রতিনিধি শামিমা আক্তার ঝুমা, ডিডিআরসির ইমপ্যাক্ট গ্রুপ সদস্য বলেন, আমাদের প্রত্যাশা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সিটি যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাসহ সকল নাগরিক সুস্বাস্থ্য নিয়ে জীবনযাপন করবেন। নাগরিকরা যাাতে নিজেরা পরিচ্ছন্ন থাকেন এবং শহরকে আবর্জনামুক্ত রাখেন সেই প্রত্যাশা নিয়ে চট্টগ্রামের যুব প্রতিবন্ধী ব্যক্তিরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছে। তিনি উপস্থিত জনসাধারনকে অনুরোধ করেন, পলিথিন, প্লাষ্টিক, গৃহের উচ্ছিষ্ট ময়লা রাস্তায় বা ড্রেনে না ফেলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলবেন। কারন এসকল পলিথিন ও প্লাষ্টিক ড্রেনে ফেলার কারনে ড্রেনের মুখ বন্ধ হয়ে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি করে। যা নাগরিকদের জন্য সমূহ সমস্যা সৃষ্টি করে।

জবা যুব ক্লাবের প্রতিনিধি মিথিলা নাথ শহরকে মশক মুক্ত রাখতে নিজ নিজ বাড়ির সীমানা পরিচ্ছন্নতা অভিযান চালাতে অনুরোধ করেন। তিনি আরো বলেন, শহরের আবাসিক এলাকায় বৃক্ষ নিধনের কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই তিনি সকল নাগরিকদের বৃক্ষরোপন কর্মসূচী চালিয়ে নিতে অনুরোধ করেন্

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস আকশা, কনা চৌধুরী, জাহিদ হাসান, কাজী দোলা, রেহানা আক্তার, সাবিনা আক্তার, মুশফিকা খানম, নাহিদুল ইসলাম, নূসরাত জাহান শিমলা, হোসনা আক্তার লাভলী, আলী কাওসার চৌধুরী, রোহান ভুইঞা শামী, পায়েল দাস, ফাতেমা আক্তার মীম, অনুপ চৌধুরী, দানিশ প্রমুখ প্রতিবন্ধী যুব প্রতিনিধিবৃন্দ।

 

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...