মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান : চট্টগ্রামে নোমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।

আজ বিকাল ৫টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর তাকে স্বাগত জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান একথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কারশেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সর্তক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির, উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ জামাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, রামপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান, সাধারণ সম্পাদক আলী হায়দার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয়...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার পরিকল্পনার অংশ হিসেবেই এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনা...

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে...

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা...

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে...