বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জেজেডিএ- এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 ফটিকছড়ি প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেজেডিএ -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল [বুধবার], ফটিকছড়ি সদরের বিবিরহাটে নাম -এ এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: জাহেদ চৌধুরী, জেএম তাওহিদ হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন মঞ্জু, আবু মনছুর, আব্দুল মান্নান, বরুণ আচার্য্য বলাই, রবিউল হোসেন, ইফতেখার উদ্দিন, সাইফুল ইসলাম, নাজমুল তারেক। এসময় মাওলানা মাহবুবুল আলম, নুরুল আবছার নুরী, বেলাল উদ্দিন, মহিন উদ্দিন, ইয়াছিন, জমির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার নুরী।

উক্ত ইফতার মাহফিলে সংগঠনের সাধারণ সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আগামিকাল (বৃহস্পতিবার) সংগঠনটির উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর।

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...