বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আনোয়ারায় অবৈধ বালু মহালে প্রশাসনের অভিযান, জরিমানা আড়াই লাখ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পৃথক অভিযানে তিনজন বালু মহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বিকেলে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরা শঙ্খ নদীর রাবার ড্যাম এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবছার ও রায়হান মেম্বারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি বালু মহাল ও একটি এস্কাভেটর জব্দ করা হয়।

এদিকে একইদিন বিকেলে উপজেলার পরৈকোড়া টাংগারপুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু স্তূপ করার দায়ে মো. তৈয়ব নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এ সময় একটি ট্রাক ও একটি এস্কাভেটর জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘জনস্বার্থে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু মহালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ চট্টগ্রাম জেলা...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি ও নির্বাচনি ইশতেহারে রয়েছে। এটা আমাদের ৩১ দফায়ও রয়েছে। তিনি বলেন, ইশতেহারে বিভিন্ন বিষয়ে আমরা কমিশন...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার...

সর্বশেষ

চট্টগ্রামে বিএসটিআইয়ের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিএসটিআইয়ের অভিযানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র...

মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের প্রতিশ্রুতি...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: চট্টগ্রামের পুলিশ সুপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো...

ঢাকা-জাকার্তা দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্নের ব্যাপারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে...

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে...

ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ

একপেশে ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের ১১৪...