মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সেনানিবাসে যথাযথ মর্যাদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি চট্টগ্রাম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

এছাড়া প্রধান অতিথি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যেকোন দূর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা পাক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম দেশ-বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয়...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার পরিকল্পনার অংশ হিসেবেই এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনা...

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে...

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা...

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে...