রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচিতে মেয়র

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করার জন্য তাঁকে জানার কোনো বিকল্প নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার আদর্শকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উপর লেখা বই বিনামূল্যে বিতরণ কর্মসূচি ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, প্রাবন্ধিক জহিরুদ্দিন মো ইমরুল কায়েস, প্রজন্মের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, রাজনীতিবিদ কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্।

প্রজন্ম উত্তর জেলা কমিটির আহবায়ক রাশেদ ইবনে ফরিদ চৌধুরীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনার পর স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তর জেলা কমিটির সদস্য সচিব, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ বেলাল মিয়া, বক্তব্য রাখেন এস.এম আজাদ, নূর হোসেন, ইসমাইল হোসেন নিশান, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন সেলিম, সালাহ উদ্দিন, নুরুদ্দিন চৌধুরী, সাদেক আহম্মদ, সাইফুল ইসলাম, সোহাগ খান, মোহাম্মদ আজিম উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, মাসুদ আলম, শাহাদাত হোসেন রাজীব, জাহাঙ্গীর আলম, সেকান্দর হোসেন, আনোয়ার হোসেন, শহীদুল আলম কুট্টি, ডাক্তার রাহাদ উদ্দিন, হারুনুর রশীদ, আজাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, রাহাত, সালমান, সাব্বির প্রমুখ।

পরে বিভিন্ন বিশ্ববিদ্যাল ও কলেজের শতাধিক শিক্ষার্থীর মাঝে জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াকে নিয়ে মনিষীদের গুরুত্বপূর্ণ লেখা সমৃদ্ধ বই বিনামূল্যে তুলে দেয়া হয়।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...