রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮৪৮, মৃত্যু ১২

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
চট্টগ্রামে করোনায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন ও সনাক্ত হয়েছেন ৮৪৮ জন। শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক ১৬ শতাংশ। চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩২৬ জন।
সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৮ জন রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, এন্টিজেন টেস্টে ১০৪৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৭ হাজার ৫৮৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৩৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন নগরের বাসিন্দা, আর বাকি আটজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৭ জন নগরীর, আর বিভিন্ন উপজেলার ৩৫০ জন।
এর আগে, রোববার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১১ জন। আর করোনা আক্রান্ত হয়েছিলেন ৮০১ জন। করোনা শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৫৪ শতাংশ।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...