রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মে দিবসে জাতীয় শ্রমিকলীগ সন্দ্বীপ পৌরসভা শাখার শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা

  বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

পহেলা মে। মহান মে দিবস।দিবসটির প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।দিবসটি উদযাপন উপলক্ষে সন্দ্বীপ পৌরসভা জাতীয় শ্রমিকলীগ শাখা আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচী। কর্মসুচীর মধ্যে ছিলো পুরো পৌরসভা জুড়ে শ্রমিকদের অধিকার নিয়ে পোস্টারিং ও আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের।

সন্দ্বীপ পৌরসভা মার্কেটে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলিগের সভাপতি, মেয়র মোক্তাদের মাওলা সেলিম। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সফিকুল মাওলা,সন্দ্বীপ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মানিক।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আলাউদ্দীন বাবলু,মোঃ দিদার,সাবেক পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দীন সহ শ্রমিকলীগের উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ সন্দ্বীপ পৌরসভার আহব্বায়ক মোঃ শাহেদুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ সন্দ্বীপ পৌরসভার যুগ্ন আহব্বায়ক শেখ এহসান উল্যাহ। বক্তারা বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য,নারী পুরুষের মজুরি বৈষম্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ঐ দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বক্তারা আরোা বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরি কমিশন গঠন করেন এবং নতুন বেতনকাঠামো ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...