রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, শুধু নগরকেন্দ্রিক উন্নয়নে আবদ্ধ না থেকে প্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনকে কাজ করতে হবে।
তিনি বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠান যখন ঋণ দিবে, তাকে তো কিছুর উপর ভিত্তি করে ঋণ দিতে হবে। সেটা যে অংকের ঋণ হোক। ২০২৪ সালে এসে শুনতে হয় আমি ব্যবসার হিসাব রাখতে পারছি না। কত টাকার মালামাল বিক্রি করছি, কত টাকার কিনছি তার হিসাব রাখতে পারছি না। যে জন্য ব্যাংকে যেতে পারছি না। খাতা বা মোবাইলে বিভিন্ন এ্যাপের মাধ্যমে হিসাব রাখা যায়। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে উদ্যোক্তারা অনলাইন ও ইউটিউব থেকে ব্যবসার অভিজ্ঞতা নিতে পারে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতি বছর বাজেটে একশ’ কোটি টাকা রাখা হয় নারী উদ্যোক্তাদের জন্য, সেটা ব্যবহার হয় না। উদ্যোক্তারা যদি আরও তৎপর হন, তাহলে তাদের ব্যবসার অর্থায়নের যথেষ্ট সুযোগ আছে। আমরা স্মার্ট ফাইন্যান্সিং করছি। পাচ বছর পর ব্যবসা কোথায় নিবেন, সে বিষয়ে পরিকল্পনা থাকতে হবে। সরকারের দেওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুলেখা রানী বসু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিল্পনীতি-২০১৬ ও এসএমই নীতিমালা-২০১৯ প্রণয়ন করেছে। এসডিজি-২০৩০, রূপকল্প-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন নীতিমালা ও কৌশলপত্রে এসএমই খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শেখ মোহাম্মদ মারুফ,এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, ব্রাক ব্যাংকের হেড অব এসএমই মো: জাকিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনার শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এসএমই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

এই বিভাগের সব খবর

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব'র জুলাই-বিপ্লব স্মৃতি হলে "পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান টাউন হল চত্বরের রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তন গত শুক্রবার প্রবীণ শিক্ষক মাহবুবুর রহমান প্রামাণিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘীর পাড় রফিক সিকদারের বাড়িতে...

সর্বশেষ

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

বি.এন.পি নেতা মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোহাম্মদ বদিউল আলমের ইন্তেকাল

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,হাটাহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক...

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...