বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশৃঙ্খলা করার মতো অসৎ চিন্তা তাবলীগ জামাতের কেউ করেন না :ধর্মমন্ত্রী ফরিদুল হক খানন

- Advertisement -
Single page 1st Paragraph

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, তাবলীগ জামাতের চিন্তা-চেতনা, উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই-আল্লাহকে খুশি এবং রাজি করা। সেক্ষেত্রে এখানে কোন ধরনের বিশৃঙ্খলা করার মতো অসৎ চিন্তা কোন অবস্থাতেই তাবলীগ জামাতের যারা দায়িত্বশীল আছে তারাও করেন না এবং যারা আসেন তারাও করেন না। এটাই বাস্তবতা।

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব নিয়ে কোন দুর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা করছেন কিনা এ প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রথম পর্ব শেষ হওয়ার পরে তেমন বড় ধরনের কোন সমস্যা এখানে হয়নি। আমি মনে করি, দুপক্ষের মধ্যে বোঝাপড়াটা অত্যন্ত মজবুত ও দৃঢ় হওয়ার কারণেই কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি ঘটেনি।

মাওলানা সাদ কান্ধলভীকে আনার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কীনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আমার দায়িত্ব আমি পালন করব। আমি আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল করেন। উভয়পক্ষকে যেন আমরা একখানে করতে পারি। তিনি আরো বলেন, হযরত মাওলানা সাদ সাহেবকে আনার জন্য তাবলীগ জামাতের যারা তার পক্ষে কাজ করছেন তারা চেষ্টা করছেন। আমাদের সাথে কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মধ্যে হয়তো এটা সম্ভব হতে পারে। আমরা সেই চিন্তাটাই করছি। তবে এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে সবকিছু করতে হবে। কোনরকম অসৎ কাজ বা কোন দুর্ঘটনা যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখেই সবকিছু করতে হবে। গত পরশু (মঙ্গলবার) হযরত মাওলানা আশরাফ মাদানী এসেছিলেন। আমি সেখানে ছিলাম। উনার বক্তব্য রেকর্ড করেছি, তার বক্তব্য আমরা বাংলায় রূপান্তর করছি। চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এই টিম চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে জানাবে। উনাদের মিটিংটা হয়ে গেলে তারপর আমরা উভয়পক্ষের সাথে যোগাযোগ করব। আমরা একত্রে বসব, চেষ্টা করব। আল্লাহ পাকের যদি হুকুম হয় তাহলে তাদের উভয়পক্ষ মেনে নিতে পারে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

পরে ধর্মমন্ত্রী বিশ্ব ইজতেমার বেশ কয়েকটি খিত্তা ঘুরে দেখেন এবং আগত আলেম-ওলামাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করীম উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...