বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান হলেন যারা 

 শ্যামল রুদ্র, রামগড়  (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ব প্রদীপ কুমার কারবারী। তিনি রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।  আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে তিনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আবদুল কাদের পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। তিনি রামগড় উপজেলা যুব লীগের সভাপতি এবং সাবেক ভাইস চেয়ারম্যান।  এছাড়া ঘোড়া  প্রতীকের প্রার্থী কংজঅং মারমা পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোবারক হোসেন ১০ হাজার ৯৭১  ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিয়াপাখি প্রতীকের আনোয়ার ফারুক পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান।  টিউবওয়েল প্রতীকে নুরুল আমীন পেয়েছেন ৩ হাজার ৮৪৭ ভোট, তালা প্রতীকে শামসুুদ্দিন মিলন পেয়েছেন ৩ হাজার ৫৩২ ভোট ও মাইক প্রতীকে ওমর ফারুক পেয়েছেন ১ হাজার ২২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রতীকে নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জমির উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...