রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তার জয়লাভ

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল ৮ মে ছিলো সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেল চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন ৪১৩৮৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার বাকী ৪ প্রতিদ্বন্দ্বীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন কাপ পিরিচ মার্কায় ২৫৩১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক হালিমা বেগম শান্তা ফুটবল প্রতীক নিয়ে ৩৬৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম এক মাত্র প্রতিদ্বন্দ্বী নাহিদা তানমী লিজা কলস প্রতীকে ৫৮৮৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে বাকী ৪ প্রার্থীর মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহম্মেদ দোয়াত কলম মার্কায় ৪৩৪ ভোট,শেখ মোহাম্মদ জুয়েল হেলিকপ্টার মার্কায় ৩২৭ ভোট ও এ্যাডভোকেট নাজিম উদ্দিন জামশেদ মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ৮৭ ভোট। গতকাল সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সকালে বৃষ্টিপাতের কারনে প্রায় দেড়ঘন্টা ধরে ভোটার উপস্থিতি ছিলো খুবই নগন্য,ভোটগ্রহনকারী কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। এরপর বৃষ্টি থামার পর থেকে আস্তে আস্তে ভোটাররা আসতে শুরু করলেও উপস্থিতি বরাবরই কম ছিলো। কোন অজানা কারনে ভোটারদের ভোটদানে অনাগ্রহের গুঞ্জন ও শুনা গেছে।ভোট গননা শেষে দেখা যায় মোট ৮৫টি কেন্দ্রের ২,৪৫,৬৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৫,৩৬২ জন। বৈধ ভোটের সংখ্যা ৪৪৭৬৭। বাতিল ভোট ছিলো ৫৯৫। প্রদত্ত ভোটের হার শতকরা ১৮.৪৬।

তবে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের ভূমিকা ছিলো নিরপেক্ষ,তাদের ভূমিকা নিয়ে কোন প্রার্থী প্রশ্ন তোলেননি।কর্মী সমর্থকদের মাঝেও কোন প্রকার উস্কানী বা উত্তেজনা মুলক মনোভাব পরিলক্ষিত হয়নি। নির্বাচন চলাকালীন সময়ে দেখা যায় নির্বাচিত চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন সন্দ্বীপের প্রায় প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন,পরিদর্শন করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তাও।কিন্তু বাকি প্রার্থীদের চোখে পড়েনি আমাদের এই প্রতিবেদকের। তবে পৌরসভার সব কয়টি কেন্দ্র পরিদর্শন করেছেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। ভোট চলাকালীন সময়ে নির্বাচিত চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও মেয়র মোক্তাদের মাওলা সেলিম কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে ওনারা আনারসের বিজয় সু-নিশ্চিত বলে যে মন্তব্য করেছেন তার বাস্তবে প্রতিফলন ঘটলো।তারা সকল নেতা কর্মী ও প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...