রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক সজল আশফাক ও আজিজ রাহমান

- Advertisement -
Single page 1st Paragraph

সাহিত্য-সংস্কৃতি, গবেষণা ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক সজল আশফাক ও আজিজ রাহমান।

গদ্য বিভাগে ‘প্রজাপতি ব্যাজ’ কিশোর উপন্যাসের জন্য শিশুসাহিত্যিক সজল আশফাক ও পদ্য বিভাগে ‘রঙ লেগেছে পাতায় পাতায়’ কিশোর কবিতা গ্রন্থের জন্য আজিজ রাহমান এ পুরস্কার পাচ্ছেন।

আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ।

২৭ জানুয়ারি চট্টগ্রাম একাডেমির পরিচালক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমির পরিচালনা পরিষদের সভায় বিচারকদের উপস্থিতিতে পুরস্কার বিজয়ী দুই সাহিত্যিকের নাম ঘোষণা করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, লেখক সংগঠক জাহাঙ্গীর মিঞা, লেখক সংগঠক এস এম আবদুল আজিজ, কবি প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, কবি সুলতানা নুরজাহান রোজী, লেখক এসএম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, কবি-ছড়াকার আবুল কালাম বেলাল প্রমুখ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...